ঝাড়গ্রাম ঢোকার আগেই কলাবনীর ঘন শালজঙ্গল।ঐ কলাবনীর জঙ্গল লাগোয়া শান্ত আদিবাসী পাড়ার ধারে এক একর জায়গা জুড়ে অতিথি নিবাস।কাজু,সেগুন গাছের মাঝে পুকুর,তার চারপাশে আদিবাসীদের বাড়ির আদলে মাটির প্রলেপ দেওয়া গ্রামের বাড়ি যেমন হয় অবিকল সেইরকম বাড়িতেই অতিথিদের থাকার ব্যবস্থা।প্রতিটি রুমে এটাচ বাথরুম,কমোড,গিজার সহ অত্যাধুনিক সুবিধা যুক্ত।গ্রামের ঐতিহ্য বজায় রেখেই বাড়িগুলির সামনে পুকুরে একদল হাঁস ভেসে বেড়াচ্ছে, বাগানে দেশী মুরগী চরছে।এক কথায় গ্রামের বাড়ির পরিবেশ। সামনের উঠোনে অতিথিদের এলাকার সংস্কৃতি পরিচয় করানোর জন্য আদিবাসী নাচগান এর ব্যবস্থা।ঝাড়গ্রাম বেড়াতে এসে একদম আদি অকৃত্রিম ঝাড়গ্রামের গ্রামীন পরিবেশ থাকা,খাওয়া আদিবাসী মানুষ ও তাদের সংস্কৃতির সাথে পরিচয় এর চাইতে ভালো আর কি হতে পারে।
যোগাযোগ 9832316896/9732718222