*কলকাতা*
তখন ১৬৯০ সালের 24 শে আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক ভাগীরথীর তীরে সুতানুটি গ্রামে কুঠি বানাবার জন্য মনস্থির করলেন। সেই থেকে সুতানুটি গোবিন্দপুর ও কলকাতা, এই তিন গ্রাম নিয়ে শহরের সূত্রপাত। জলপথকে মাধ্যম করে পূর্ব ভারতের প্রধান বাণিজ্য শহর হিসাবে কলকাতা গড়ে উঠলো। ধীরে ধীরে সুতানুটি ও গোবিন্দপুর এর নাম ইতিহাসের পাতায় চলে গেল। জেগে রইলো শুধু কলকাতা। এই শহর ইংরেজ বণিকদের হাতে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় মহা নগরী হিসেবে আত্মপ্রকাশ করল। ১৭০৬ সাল পর্যন্ত লালদিঘির পাশে সেট বসাকদের কাছাড়ি বাড়িতে যোগ-৪্নক এর অফিস ঘর ছিল। কলকাতার আদি জমিদার ছিলেন শ্রাবণ্য রায় চৌধুরী। তারপর ইতিহাসের অনেক অধ্যায় পেরিয়ে ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন হলো সকলের ভালোবাসায় তিলে তিলে গড়ে উঠলো আজকের তিলোত্তমা কলকাতা।। বর্তমানে কলকাতার আয়তন ১৮৫৪ বর্গ কিলোমিটার এই বিশাল আনন্দ নগরীতে দেখার অনেক কিছু আছে সময় বিশেষে পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন অথবা নিজেদের উদ্যোগে শহর দর্শন করতে হবে। আমরা নিচে দর্শনীয় স্থানগুলোর কথা উল্লেখ করলাম।

