টাকী অবস্থিত ভারত-বাংলাদেশ বর্ডারে ইছামতি নদীর তীরে। এই জায়গাটি উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে পড়ে।কলকাতা থেকে টাকীর দূরত্ব ৭৫ কিলোমিটার।
কিভাবে পৌঁছাবেন :
গাড়িতে করে-
যদি আপনি যাত্রা দক্ষিণ কলকাতা বা মধ্য কলকাতা থেকে শুরু করেন তাহলে আপনি কলকাতা বাসন্তী রোড টি নিতে পারেন সাইনসিটি থেকে এবং তারপর মালঞ্চ বসিরহাট হাইওয়ে।
টাকী পৌঁছানোর আরেকটি রুট হচ্ছে বারাসাত চাপাডালি হয়ে আপনি বারাসাত থেকে টাকী রোড ধরতে পারেন এবং টাকী পৌঁছতে পারবেন বেড়াচাম্পা এবং বসিরহাট হয়ে!
ট্রেনে করে-
আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে আপনাকে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ট্রেন ধরতে হবে এবং আপনাকে 'টাকী রোড' রেলওয়ে ষ্টেশনে নেমে যেতে হবে।
স্টেশন থেকে নেমে টোটো নিয়ে পৌছে যান টাকী রাজবাড়ী ঘাট । ভাড়া 20 টাকা মাথা পিছু ।
টাকী সাইটসিন :
টাকী রাজবাড়ী ঘাট থেকে একটি টোটো বুক করে নিয়ে বেরিয়ে যান টাকীর 15 টি দর্শনীয় স্থান ঘুরে দেখতে । ভাড়া বলে থাকে 900 টাকা কিন্তু সেটা দরদাম করে কমানো যায় ।
*** টাকী মিনি সুন্দরবন,গোলপাতা জঙ্গল যাবার জন্য আপনাদের কে সঙ্গে করে অরিজিনাল সচিত্র সরকারী পরিচয় পত্র যেমন আধার কার্ড , ভোটার কার্ড, পাসপোর্ট নিয়ে আসতে হবে ( প্যান কার্ড চলবে না)
টাকী তে কি কি দেখবেন :
#ইছামতি_নদী
#টাকী_রাজবাড়ী_ঘাট
#বিসর্জন_সিনেমার_বাড়ি
#গয়নার_বাক্স_সিনেমার_শুটিং_বাড়ি
#150_বছরের_পুরানো_ব্রিটিশ_আমলের_জলের_কল
#গোলপাতা_জঙ্গল #টাকী_মিনি_সুন্দরবন
#কুলেশ্বরী_কালী_মন্দির
#জেনারেল_শঙ্কর_রায়চৌধুরী_পৈতৃক_ভিটে
#জোড়া_শিব_মন্দির
#400_বছরের_পুরানো_দুর্গা_দালান
#টাকী_পিকনিক_স্পট
#ত্রিশক্তি_মন্দির
* তারপর আপনারা লঞ্চে করে ইচ্ছামতী নদীতে ঘুরতে পারেন, তার জন্য প্রতি লঞ্চে 10 জন লোক হওয়া প্রয়োজন। নাহলে আপনাকে 1000 টাকা দিয়ে বুক করতে হবে, সেক্ষেত্রে আপনি একজন হলেও আপনাকে ঘুরিয়ে দেবে ।
এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে (খাওয়ার জন্য প্রচুর হোটেল আছে ) বিকালের শিয়ালদহ লোকাল ধরে ফিরে যান !