লেখার শেষে ভিডিও লিঙ্ক আছে, সময় করে দেখতে পারেন। তাছাড়া সমস্ত তথ্য লেখার সাথে দিলাম।
মাত্র ৫০০ টাকায় তিনবেলা খাবার (ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভনিং স্ন্যাক্স )🔥 সাথে শিকরার মতো নৌকোয় বসে লাঞ্চ করার আনন্দ.
একদম শহরের কোলাহল এবং একঘেয়ে ব্যস্ত জীবন থেকে একটু সরে এসে সতেজ বাতাসের মধ্যে প্রকৃতির মাঝে বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সাথে কাটিয়ে দেওয়া যায় পুরো দিন এই অসাধারণ জায়গাটিতে .
এটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত হুড়িয়া গ্রামে অবস্থিত । অরণ্য রিসর্ট এবং পার্ক । 😍🤗😃💕
এখানে রয়েছে বিস্তীর্ণ কলা বাগান, নার্সারী, রেস্টুরেন্ট, ছোটদের বিনোদনের জায়গা এবং একটি বিরাট লেক বা দীঘি । যেখানে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা এবং বিশেষ আকর্ষণ নৌকাবিহার করতে করতে লাঞ্চ । রয়েছে অসাধারণ ফুড প্যাকেজ। রয়েছে পিকনিক করার ব্যবস্থা ।
তাই আর দেরি না করে শীতের মরসুমে যদি তোমরা লং ড্রাইভে প্ৰিয়জনের সাথে বা পরিবারের সাথে একটা দিন কাটাতে চাও তবে চলে এসো এই মনোরম প্রকৃতির মাঝে ।
কিভাবে আসবে 👇
ট্রেন করে এলে নামতে হবে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে।
তারপর টোটো করে ও কলকাতা থেকে গাড়ি/ বাইকে NH2 ধরে বর্ধমান তেলিপুকুর মোড় থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তায় বাঁকুড়া মোড় পেরিয়ে দইচাঁদা এবং এই দইচাঁদা মোড় থেকে মাত্র 600 মিটার গেলেই পাওয়া যাবে এই রিসর্ট ।
যোগাযোগ : অরণ্য রিসর্ট:- 9083359658/7908185476 / 9609666426
Aranya Resort, Restaurant & Park Location : https://goo.gl/maps/u5nRrdBMCdSPhvxE6