কলকাতা থেকে 30 কিমি দূরে অবস্থিত, ব্যারাকপুর ছিল 1857 সালের সিপাহি বিদ্রহের কেন্দ্রস্থল৷ এই ঐতিহাসিক শহরটিতে দেখার মতো বহু স্থান, যেমন দক্ষিণেশ্বর কালী মন্দিরের ছোট সংস্করণ, শিবশক্তি অন্নপূর্ণ মন্দির৷ এই 700-বছরের পুরনো কালী মন্দিরটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের মিলন-স্থল৷ স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পান্ডের নামে নামাঙ্কিত একটি উদ্যান, শহীদ মঙ্গল পান্ডে উদ্যানটি ব্যারাকপুরে অবস্থিত৷ এখানকার সর্বাধিক জনপ্রিয় কার্যকলাপগুলির মধ্যে কয়েকটি হল চড়ুইভাতি, গঙ্গা নদীবক্ষে নৌকা-বিহার, ইত্যাদি৷ উদ্যানটি ছাড়াও, বিজয়ান্ত মেমোরিয়ালও হল ভ্রমণকারীদের মধ্যে বেশ জনপ্রিয় সৌধ৷ সৌন্দর্য-মন্ডিত গথিক-শৈলীতে নির্মিত বার্থলোমিউ চার্চ বা গির্জাটিও হল দর্শনীয় বস্তু৷ গান্ধী মিউজিয়াম অথবা গান্ধী স্মারক সংগ্রহালয়টি হল ভারতে গবেষণা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম৷ এই মিউজিয়ামটিতে আছে পাঁটটি গ্যালারি, একটি অধ্যয়ন কেন্দ্র এবং একটি সুবিশাল পাঠাগার৷ গান্ধী মিউজিয়ামে আছে মহাত্মা গান্ধীর ছবি এবং ব্যক্তিগত ব্যবহার্য বস্তুগুলির একটি বিশাল সংগ্রহ৷ জওয়াহারকুঞ্জ উদ্যানটিও পর্যটকদের মধ্যে জনপ্রিয়, এটির নৈশব্দ এবং শান্ত পরিবেশের দ্বারা এটিকে পিকনিকের জন্য একটি আদর্শ স্থানে পরিণত করার জন্য৷