শান্তিনিকেতন হল, কলকাতা থেকে প্রায় 164 কিমি দূরে অবস্থিত একটি সুন্দর টুরিস্ট প্লেস বা ভ্রমণ কেন্দ্র৷ এটি, নোবেল পুরস্কার ভূষিত, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য সুবিখ্যাত৷ শান্তিনিকেতন একটি শহরে বিকশিত হয়ে উঠে কলকাতার নিকটবর্তী একটি সুপরিচিত ভ্রমণ স্থানে পরিণত হয়েছে৷ বিশ্ববিদ্যালয়টির পঠন-পাঠন সংস্কৃতি হল মুক্ত-আকাশের নীচে৷ বিশ্ববিদ্যালয়ে আছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়, নন্দলাল বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি করা বহু সুন্দর চিত্রকলা, প্রাচীরচিত্র, দেওয়াল অলঙ্করণ এবং ভাস্কর্য৷ উত্তরায়ণ কমপ্লেক্সে আছে পাঁচটি ভবন, যেগুলি হল ঐতিহাসিক ঐতিহ্যমন্ডিত ভবন৷ এই স্থানটিতেই রবীন্দ্রনাথ ঠাকুর বাস করতেন৷ বর্তমানে এখানে আছে একটি সংগ্রহশালা এবং আর্ট গ্যালারি৷ উপাসনা গৃহ (প্রার্থনা স্থল) এর নকশা করা হয়েছিল অতীব সুন্দর চিত্রবৎ রঙিন কাচের জানালা দিয়ে৷ কলা ভবনকে বিশ্বের মধ্যে সর্বোৎকৃষ্ট দর্শনযোগ্য শিল্পের মহাবিদ্যালয় হিসাবে সম্মান প্রদান করা হয়৷ এখানে রয়েছে সুবিখ্যাত শিল্পীদের দ্বারা সৃষ্টি করা চিত্র, ভাস্কর্য, দেওয়াল অলঙ্করণ, এবং প্রাচীরচিত্রগুলি৷ এখানে, একজন পর্যটক, বিশ্ববিদ্যালয়ের থেকে 3 কিমি দূরে থাকা বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যটিও দেখতে পারেন৷ শান্তিনিকেতনে আসার সব থেকে উৎকৃষ্ট সময় হল এখান উৎসব এবং মেলাগুলির সময়ে, যেমন মার্চে বসন্ত উৎসব, জানুয়ারিতে জয়দেব মেলা এবং ডিসেম্বর মাসে পৌষ মেলার সময়ে৷ এই উৎসবগুলির সময়ে, বিখ্যাত বাউল সঙ্গীত শিল্পীরা তাঁদের গানের দ্বারা আপনাকে ভুলিয়ে দেবেন৷ শান্তিনিকেতন হল বাটিক, মাটির পাত্র, তাঁত শিল্প এবং সূচিশিল্পের মত ঐতিহ্যপূর্ণ হস্তশিল্পগুলিরও পিঠস্থান৷