এই জায়গা টির সন্ধান পাই আমার মা এর কাছ থেকে,হাওড়া - কাটোয়া লোকাল ধরে আগ্রদ্বীপ স্টেশনে নেমে টোটো করে 10 মিনিট,নাম নতুনগ্রাম,
প্রায় দুইশত বছর আগে গ্রামের কিছু মানুষের হাতে কাঠ কেটে পুতুল তৈরির এক নতুন শিল্পের সূচনা, আর সেই থেকেই গ্রামের নামকরণ,সমগ্র বিশ্বে সর্বপ্রথম এই নতুনগ্রামেই কাঠের পেঁচা বানানো শুরু হয়, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, বিভিন্ন মেলা, আসবাবপত্রের দোকানে দেখতে পাওয়া এই বহু পরিচিত কাঠের পেঁচা পুতুলের আবিষ্কার কেন্দ্রই বলা চলে এই গ্রামকে,
একদিন সময় নিয়ে ঘুরে আসুন এই গ্রাম থেকে,সাথে গ্রাম বাংলার মাটির মানুষগুলোর কাছথেকে শুনে নিন তাঁদের জীবিকার কথা,