গঙ্গা বিতান



||গঙ্গা বিতান||
একদিনের ছোট ট্রিপের জন্য আর শহরের কোলাহল থেকে দুরে একটু নিরিবিলি নিরালায় কাটানোর সেরা ঠিকানা।ঠিকানা একদম কাছেই শ্যামপুর হাওড়া। গুগল লোকেশন পেতে অসুবিধা হবে না।আর সাথে যদি থাকে প্রাইভেট পুল তবে তো কথাই নেই। পুলে গা ভাসিয়ে সামনেই সুদূর বিস্তৃত হুগলি নদীর শোভা দেখতে পাবেন।মাঝে মধ্যেই দুই একটা বড় জাহাজের দেখাও পেয়ে যেতে পারেন।রাতে পুলে পা ভিজিয়ে নিতে পারেন বার্বিকিউ এর মজা।

সাথে পাবেন সুস্বাদু রকমারি খাওয়া যা স্বাদে অতুলনীয়। খাওয়া দাওয়া আগে থেকে নিজেদের ইচ্ছা মত জানিয়ে দিলে ওরা বানিয়ে দেবে আর হিসাব জানিয়ে দেবে চেক আউট এর সময়।
পাবেন মহেশ্বর দা কে যিনি তত্ত্বাবধানে আছেন।যোগাযোগ করতে চাইলে ওনার ফোন নম্বর দিয়ে দেবো। স্থানীয় কিছু দিদিরা রান্না করেন।যাদের রান্নার সাথে ব্যবহার ও এত আন্তরিক মনে থাকবে চিরদিন।

আমরা মোট আট জন বন্ধু গিয়েছিলাম। আমাদের ভিলার ভাড়া ছিল ৬০০০ টাকা। খাওয়া দাওয়া বাবদ ৭০০০ টাকা।রান্না বাবদ ১৫০০ টাকা । 

আমাদের নিজেদের পছন্দ করা মেনু তে ছিল:
ব্রেকফাস্ট - লুচি, আলুর দম, চা 

স্ন্যাকস - ভেটকি ফিশ ফ্রাই,তোপসে ফ্রাই

লাঞ্চ - ভাত,ডাল, ঝুড়ি আলু ভাজা, পমফ্রেট ঝাল আর
ডিমের ডালনা

সন্ধ্যে বেলায় বার্বিকিউ

ডিনার - ভাত/রুটি,চিকেন কষা

পরের দিন সকালে ব্রেক ফাস্ট - ডিম পাউরুটি, ঘুগনি,চা 

বিঃ দ্রঃ -গাড়ি নিয়ে যাওয়া শ্রেয় আর রাতে একটু পোকার দৌরাত্ম্য আছে তবে সেটা আলোর কাছেই সীমাবদ্ধ।