নিউ টাউনের ইকো পার্কের গেট নম্বর ওয়ানের পাশে শুরু হল রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্রদপ্তর পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা। উত্তর থেকে দক্ষিণ – রাজ্যের প্রায় সবকটি জেলার হস্তশিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেছেন। নিজেদের হাতের তৈরি জিনিস নিয়ে পসরা সাজিয়েছেন শিল্পীরা। প্রত্যেকটি জেলার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। যেমন – মুর্শিদাবাদের সিল্ক, বর্ধমানের ডোকরা, নদিয়ার মাটির পুতুল, পূর্ব মেদিনীপুরের পটচিত্র, পুরুলিয়ার ছৌ শিল্প, দার্জিলিংয়ের উলের জামা ইত্যাদি। হস্তশিল্প মেলায় জায়গা করে নিয়েছে সবকিছুই। কোথাও পাওয়া যাচ্ছে বেতের বোনা ধামা-কুলো, শোলার তৈরি বাহারি ফুল, আবার কোথাও জঙ্গলমহলের টেরাকোটার কাজ,
হস্তশিল্প মেলা পঁচিশে নভেম্বর থেকে আঠারোই ডিসেম্বর ২০২২ পর্যন্ত প্রতিদিন দুপুর একটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত চলবে। সকলের প্রবেশ অবাধ।
Full Video Link 👇
#হস্তশিল্প_মেলা #পশ্চিমবঙ্গ_রাজ্য_হস্তশিল্প_মেলা_২০২২ #hostoShilpo_Mela_Eco_Park #Handicraft_Fair