শীত পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাগ পত্তর গুছিয়ে বেড়িয়ে পড়েছে বাঙালি। শীত (Winter Season) মানেই একঘেয়েমি কাটিয়ে কোথাও বেড়াতে যাওয়া। পরিবার,আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধবদের নিয়ে একটু অন্যরকম পরিবেশে গিয়ে সময় কাটানো। দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড়। বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটি পড়ার সঙ্গে সঙ্গে বাঁকুড়া জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকরা ভিড় জমতে শুরু করেছেন। ঠিক একইরকমভাবে পারদ পতন হতেই বাঁকুড়া জেলার (Bankura District) সোনামুখী ব্লকের দামোদর নদীর রনডিহা ড্যামে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। রনডিহা ড্যামের এক প্রান্তে রয়েছে বাঁকুড়া জেলা অপর প্রান্তে পূর্ব বর্ধমান জেলা।
প্রতিবছর শীতের মরশুমে এই ড্যামে দূরদূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। এবছরও তাঁর অন্যথা হয়নি। তবে শুধুমাত্র বাঁকুড়া জেলা নয় আশেপাশের জেলা এমনকি ভিন রাজ্যের পর্যটকরাওএই ড্যামে আসেন। দামোদর নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বছরের বিভিন্ন সময়ে কমবেশি পর্যটকের ভিড় থাকে।
https://youtu.be/V9sXXp1fInA?si=T-5TL09Q2dEsRHKH